1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক-বালিকা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বুধবার শুরু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

কক্সবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক-বালিকা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বুধবার শুরু

শাহজালাল শাহেদ, কক্সবাজার :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৫১৪ বার

কক্সবাজারে বুধবার (২জুন) সকাল ৯টা থেকে মাঠে গড়াচ্ছে জেলা পর্যায়ে উপজেলাভিত্তিক অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

শহরের বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ।

জেলা প্রশাসন আয়োজিত ও জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল।

এতে কক্সবাজার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান (পিপিএম), বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি থাকবেন।

জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি জানিয়েছেন, উদ্বোধনী খেলায় চকরিয়া বনাম উখিয়ার প্রথম ম্যাচ বালিকাদের সকাল ৯টা ১৫ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচ বালকদের সকাল ১১টায় শুরু হবে। একইদিন দুপুরে সদর উপজেলা বনাম কুতুবদিয়ার প্রথম ম্যাচ বালিকাদের শুরু হবে দুপুর ২টা ৪৫ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচ বালকদের শুরু হবে বিকাল ৪টায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net