1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলোচিত মিতু হত্যাকান্ডের আসামী মুছার সিকদারের স্ত্রীর নিরাপত্তা চেয়ে থানায় জিডি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

আলোচিত মিতু হত্যাকান্ডের আসামী মুছার সিকদারের স্ত্রীর নিরাপত্তা চেয়ে থানায় জিডি

আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৬৩ বার

নিজের নিরাপত্তা চেয়ে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামী কামরুল ইসলাম সিকদার ওরফে মুছা সিকদারের স্ত্রী পান্না আক্তার চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মঙ্গলবার (১ জুন) দুপুরে তিনি বাদী হয়ে সাধারণ ডায়েরি করেন। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকী এ তথ্য নিশ্চিত করেছেন।

সাধারণ ডায়েরীতে বলা হয়েছে, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীতে প্রকাশ্য মাহমুদা খানম মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করার পর বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে কল করে পান্না আক্তারকে হুমকি দেওয়া হয়। নম্বরগুলো সংরক্ষণ করা হয়নি। গতকাল আদালতে জবানবন্দী দেওয়ার কারণে ক্ষতি করার আশংকা প্রকাশ করেন তিনি। সে জন্য সাধারণ ডায়েরী করেছেন।

সাধারণ ডায়েরীতে আরও বলা হয়েছে, পান্না আক্তার সাক্ষী হিসেবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। তিনি জবানবন্দীতে মুছার জড়িত থাকার কথা উল্লেখ করেন। ২০১৬ সালে মিতু হত্যাকান্ডের পর আসামী মুছা সিকদার আত্মসমর্পণ করার চিন্তা করেছিলেন। কিন্তু আত্মসমর্পণ করার আগে পুলিশের গোয়েন্দা সংস্থার পরিচয় দিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যান। এখনো তার কোনো খবর মিলেনি। মিতুর স্বামী বাবুল আক্তারের সোর্স হিসেবেও পরিচিত ছিলেন মুছা সিকদার।

চট্টগ্রাম নগরীর নিজাম রোডে ছেলেকে স্কুলে দিতে খুন হয় মাহমুদা খানম মিতু। তখন স্বামী বাবুল আক্তার ঢাকায় কর্মরত ছিলেন। বাবুল আক্তার চট্টগ্রামে ফিরে নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি হত্যা মামলা করেন।

এক পর্যায়ে বাদী বাবুল আক্তারের বিরুদ্বেই হত্যায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। বাবুল আক্তার বাদী থেকে হয়ে যায় মামলা আসামী। তিনি বর্তমান ফেনী কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net