ঢাকা   ০৪:১১:২০ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

মহাসড়কে কোমর পানি, বন্ধ যান চলাচল ভোগান্তিতে যাত্রীরা

বিশেষ প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ৪২৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাভারের আশুলিয়ার বাইপাইল – আব্দুল্লাহপুর মহাসড়কে কোমর পানি, বন্ধ যান চলাচল। মহাসড়কে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা বন্ধ থাকায় ভোগান্তির শিকার হচ্ছে স্হানীয় বাসিন্দাসহ চলাচলকারী যাত্রীরা।

বৃষ্টির পানিতে প্লাবিত আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক।

পানি নিষ্কাশনের জন্য এই গুরুত্বপূর্ণ সড়কটির মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। ঘুরিয়ে দেওয়া হচ্ছে এই সড়কে চলাচলরত পরিবহন।

মঙ্গলবার (০১মে) সন্ধ্যায় ক্যামেরায় ধরা পরে এই দৃশ্য, দেখা যায়, বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কের প্রবেশ মুখ বাইপাইল এলাকায় পুলিশের রেকার দিয়ে পরিবহন ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, রাস্তায় পানি থাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, তাই রাস্তার পানি নিষ্কাশনের জন্য আপাতত এই মহাসড়কে কোনো পরিবহন ঢুকতে দেওয়া হচ্ছে না।
পানি কমলে পরিবহর ছাড়া হবে। এমতাবস্থায় ভোগান্তির শিকার হচ্ছে বাসযাত্রীসহ সকল ধরনের যানবাহনের যাত্রীরা।

এ বিষয়ে বাইপাইল ট্রাফিক বক্সের দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) খসরু পারভেজ বলেন, সড়কে পানি থাকার কারণে সাময়িকভাবে পারিবহনের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে সড়কে ঘন্টার পর ঘন্টা যাত্রীদের বসে থাকতে হবে না।

অন্যদিকে এই মহাসড়কের পথ বন্ধ থাকায় ও বৃষ্টির কারণে জলবদ্ধতা সৃষ্টি হওয়া চরম দূভোর্গে পড়েছে এই এলাকায় বসবাসরত শ্রমিকসহ মহাসড়কে পরিবহনে থাকা যাত্রীসহ স্হানীয়রা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি