1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুগ্ধ দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে দুধ খাওয়ানো কর্মসূচি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

দুগ্ধ দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে দুধ খাওয়ানো কর্মসূচি

মনিরুজ্জামান ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৪২ বার

বিশ্ব দুগ্ধ দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ভোলার বিভিন্ন উপজেলায় দুধ খাওয়ানো কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল থেকে বোরহান উপজেলা ও ভোলা সদর উপজেলার মোট ৪ টি স্পটে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান শিশুদের মাঝে দুধ খাওয়ানোর মাধ্যমে এ কর্মসূচি উদযাপিত হয়েছে।

দিনের শুরুতে বোরহানউদ্দিন পৌরসভার ৭ নং ওয়ার্ডের মাদরাসাতুল তাকওয়া( নূরানী) এর ১৮০ জন ছেলে- মেয়েকে দুধ খাওয়ানো কার্যক্রম উদ্বোধন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। এ সময় তিনি বলেন, ” দেহ গঠন, মস্তিষ্কের নিউরন সেল তৈরি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও শারীরিক শক্তি বৃদ্ধিতে সকল শিশুদের প্রত্যেকদিন দুধ খাওয়ানো প্রয়োজন।

পরে সাবেক শিল্প বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এর গ্রামের বাড়ি পূর্ব কোড়ালিয়ায় প্রতিষ্ঠিত”ফাতেমা খানম নুরানী হাফিজিয়া মাদ্রাসার ১২৭ জন বালককে দুধ খাওয়ানো কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল। তিনি বলেন,”রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে প্রতিদিন এক গ্লাস দুধ পান করা আবশ্যক”। এরপর বাংলাবাজার সরকারি ফাতেমা খানম শিশু পরিবার ( বালক) এর ৬০ জন ও ভোলা চরনোয়াবাদ এলাকার সরকারি শিশু পরিবার (বালক) এর শিশুদেরকে দুধ খাওয়ানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের ভোলা জেলার সভাপতি ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন,সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, ফাতেমা খানম শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মিরাজ আহমেদ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net