1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর উন্নয়নে কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকারি উদ্যোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

নোয়াখালীর উন্নয়নে কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকারি উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ৪৭০ বার

আঞ্চলিক ভাষা ইনস্টিটিউট স্থাপনের প্রয়োজনীয়তা ও অন্যান্য বিষয়ে আইওয়ান টিভির “আঁংগো বাড়ি নোয়াখালী” নামক অনুষ্ঠানে প্রফেসর আবুল বাশার।

লন্ডন ভিত্তিক আইওয়ান টিভি “আঁংগো বাড়ি নোয়াখালী” নামক লাইভ আঞ্চলিক ভাষার অনুষ্ঠানে আঞ্চলিক ভাষায় নোয়াখালীর কর্মসংস্থান, ভাষা,সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কথা বলেন চৌমুহনী সরকারি এস এ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার।

আলোচনার শুরুতে তিনি নিজ কলেজ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এবং এসময় কলেজের শিক্ষার মান ও বর্তমান পরিবেশ নিয়ে আলোচনা করেন।
পরে উপস্থাপকের নোয়াখালীর আঞ্চলিক ভাষা হারিয়ে যাচ্ছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাষা যতটুকু না হারিয়ে যাচ্ছে তার চেয়ে নোয়াখালীর ভাষাকে বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে অনেকে বিকৃতভাবে উপস্থাপন করছে। তাই এ ভাষা সংরক্ষণ ও সঠিকভাবে মূল্যায়ন করতে এ মুহূর্তে একটি ভাষা ইনস্টিটিউট স্থাপন প্রয়োজন। আর এ ভাষা ইনস্টিটিউট স্থাপনের জন্য বিভিন্ন সরকারি ও জন প্রতিনিধির মাধ্যমে আমরা সরকারের মাননীয় সংস্কৃতিমন্ত্রীর নিকট তুলে ধরতে পারি।

আলোচনার মাঝে অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার নোয়াখালীর উন্নয়নে কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকারি উদ্যোগে যদি নোয়াখালীতে একটি ইপিজেড, অর্থনৈতিক জোন,নৌ- বন্দর ও একটি বিমান বন্দর স্থাপন করা হয় তাহলে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি জীবনযাত্রার মান আরো বেশি উন্নত হবে এবং দেশের উন্নয়ন ঘটবে।
এদিকে এক প্রশ্নের জবাবে কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে স্থানীয় শিল্পপতিদের দায়িত্ব আছে কিনা এর জবাবে, প্রফেসর আবুল বাশার বলেন, যে আসলে একটি ভালো পরিবেশ পেলে শিল্পপতিরা বিনিয়োগ করতে আগ্রহী হবে। এক্ষেত্রে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে আলোচনা করে সুন্দর পরিবেশের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে।

আলোচনার একপর্যায়ে উঠে আসে নোয়াখালীর বিভিন্ন সামাজিক আচার – আচরণ,রীতিনীতি ও আধুনিক শিক্ষার ফলে নোয়াখালী মানুষের আচরণ পরিবর্তন হচ্ছে কিনা এ বিষয়গুলো। একই সাথে উঠে আসে এখানকার আতিথিয়তার বিষয়।
এ লাইভ অনুষ্ঠানে নিজের স্বরচিত কবিতা আবৃত্তি, নোয়াখালীর রম্য ছড়া ও প্রবচন পাঠ এবং ব্যক্তিগত নানাবিধ বিষয়সহ অনেক তথ্য তিনি তুলে আনেন যা ছিল আন্দনময় ও প্রয়োজনীয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net