ঢাকা   ০৩:৪১:৪৯ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

রামেক হাসপাতালে কোভিড আক্রান্তে চাঁপাইনবাবগঞ্জের ৫ রাজশাহীর ২ নওগাঁ ও পাবনার একজনের মৃত্যু

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩০০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও নয়জন মারা গেছেন। তাদের সবাই করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে গত ২৪ মে থেকে ৩ জুন পর্যন্ত ১১ দিনে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৭৭ জন। এই ৭৭ জনের মধ্যে ৪৬ জন করোনায় আক্রান্ত ছিলেন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বাড়ছেই। আগের দিনের তুলনায় রোগী বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জনে। আগের দিন ভর্তি ছিলেন ২২০ জন।

উপপরিচালক সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এই নয়জনের মধ্যে করোনার ‘হটস্পট’ চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, রাজশাহীর দুজন, নওগাঁ ও পাবনার একজন করে আছেন। তাঁদের মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) পাঁচজন, ৩ নম্বর ওয়ার্ডে দুজন, ১৬ ও ২২ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। তাঁদের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।এদিকে হাসপাতালে প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ছে করোনা রোগী ও করোনা উপসর্গের রোগী। হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন। এর মধ্যে রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১ জন, নওগাঁর তিনজন ও পাবনার ১ জন। এ নিয়ে আজ সকাল ৯টা পর্যন্ত ভর্তি আছেন করোনার প্রায় দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ২২৪ জন রোগী। এর আগের দিন ভর্তি ছিলেন সর্বোচ্চ ২২০ জন রোগী। ২২৪ জনের মধ্যে রাজশাহী জেলার সর্বোচ্চ রোগী ভর্তি আছেন ১০১ জন আর চাঁপাইনবাবগঞ্জের ৯৬ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি