ঢাকা   ০৩:৪১:১০ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

হাটহাজারীতে এবার হালদা নদীর শাখা খাল হতে অর্ধগলিত লাশ উদ্ধার

কে এম ইউছুফ ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৬৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন উত্তর মাদার্শা এবং গড়দুয়ারা ইউনিয়ন নিকটবর্তী লোহারপুল এলাকার হালদা নদীর শাখা খাল পোরালী খাল থেকে ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

পায়ের নখে নেইলপালিশ মাখানো দেখে ধারণা করা হচ্ছে- এটি কোনো তরুণীর লাশ’ কি মর্মান্তিক!,, ক’দিন পূর্বে ফরহাদাবাদ এলাকা থেকে উদ্ধার হয়েছিলো এক মুদি দোকানীর গলা কাটা লাশ। যা শ্যামল বাংলা’য় প্রকাশিত হয়েছে।
এসব কি শুরু হলো প্রিয় হাটহাজারী তে? সচেতন মহলের প্রশ্ন।

আজকের এই লাশটি সকাল থেকে ভাসছিলো নদীর বিভিন্ন অংশে, উদ্ধারে এগিয়ে এসেছেন, বি-প্লাস টুয়েন্টিফোর টিভির হাটহাজারী প্রতিনিধি কাজী মো. নাছির উদ্দীন। তিনি আরো এক ছেলেকে সাথে করে নৌকায় করে লাশটি ডাঙ্গায় নিয়ে আসেন, পরে থানা পুলিশ গিয়ে এটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন বিকেল ৩টার দিকে।

হাটহাজারী মডেল থানার ওসি (অপারেশন) রাজিব শর্মা বলেন- ‘লাশটি অর্ধগলিত, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, আমরা চিহ্নিতের চেষ্টা করতেছি লাশটি কার।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি