1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামপুর মাছ বাজার শেডের বেহাল দশা! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

ইসলামপুর মাছ বাজার শেডের বেহাল দশা!

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩০৯ বার

কক্সবাজার সদরের শিল্প নগরী ইসলামপুর বাজারের মাছ বাজার শেডের এখন বেহালদশা।

প্রতিদিন ক্রেতা-বিক্রেতা জীবনের ঝুঁকি নিয়ে এই শেডের নীচে মাছ কেনা-বেচা করে।

যে কোন সময় ধসে পড়ে হৃদয় বিদারক ট্রাজেডির পুনরাবৃত্তি ঘটতে পারে। এমন আশংকায় মাছ ব্যবসায়ীসহ সচেতন মহল আতঙ্কিত হয়ে পড়লেও সদর উপজেলা প্রশাসন একেবারে উদাসীন।

জানা গেছে, বিগত ক’বছর পুর্বে মাছ বাজার শেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই বছরে নতুন মাছ বাজারে মাছ বেচা-কেনা শুরু হয়। এরপর দীর্ঘ বছরেও ওই মাছ বাজার শেডের কোন সংস্কার করা হয়নি। ইতোমধ্যেই শেডের পিলারে ফাটল ধরে সিমেন্ট-খোয়া খসে পড়েছে। টিনসেট ভেঙ্গে কঙ্কালসার হয়ে পড়েছে।

সামান্য বৃষ্টিতেই টপ টপ করে পানি পড়ে। বৃষ্টির পানি আটকাতে মাছ ব্যবসায়ীরা সেডের নীচ দিয়ে পলিথিন টাঙ্গিয়ে দিয়েছে।
পিলারে ফাটল ধরে চৌচির হয়ে গেছে। এতে যে কোন সময় সেড ধসে পড়ার আতঙ্কে তারা কাতর হয়ে পড়েছে।

বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, এই মাছ বাজারের শেডে প্রতিদিন অন্তত অর্ধ শতাধিক ব্যবসায়ী মাছ বিক্রি করে। কয়েক হাজার ক্রেতা আসেন মাছ কিনতে। শেডের যা অবস্থা, তাতে যে কোন সময় ধসে পড়ে ভয়াবহ প্রানহানীর ঘটনা ঘটতে পারে।

তাদের মতে, এব্যাপারে একাধিকবার চেয়ারম্যান, উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।
তারপরও কতৃপক্ষ বাজারের মাছ ব্যবসায়ীদের এবং ক্রেতাদের জীবনের কোন মূল্য আছে বলে মনেই করছেন না।

তবে কক্সবাজার সদর উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান বলেন, এটি সংস্কারের অযোগ্য। জরুরী ভিত্তিতে শেডটি ভেঙ্গে সেখানে নতুন করে শেড তৈরী করতে হবে। এমনকি এই ঝুঁকিপূর্ণ শেডটি ব্যবহারের অযোগ্য বলেও ঘোষনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net