1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পৌরসভাসহ ৬টি ইউনিয়নে লকডাউন ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ ঈদগাঁওয়ে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান ঈদগাঁওয়ে বাস-কভার ভ্যান সংঘর্ষে চালক নিহত ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পৌরসভাসহ ৬টি ইউনিয়নে লকডাউন ঘোষণা

মাহবুবুর রহমান :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪১৩ বার

কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়ামে জেলা প্রশাসক খোরশেদ আলম খানের সভাপতিত্বে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় গত কয়েক সপ্তাহে নোয়াখালী জেলাতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় আগামী ৫ জুন শনিবার সকাল ৬টা থেকে ১১ই জুন রাত ১২ টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। অনুষ্ঠানের লকডাউন ঘোষণা করেন নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান। এলাকাগুলো হলো সদর উপজেলার ৬টি ইউনিয়ন ও নোয়াখালী পৌরসভার সব কয়টি ওয়ার্ড। ইউনিয়ন গুলো হলো ৩নং নোয়ান্নই, ৪নং কাদির হানিফ, ৫ নং বিনোদপুর,৬ নং নোয়াখালী, ১০ নং অশ্বদিয়া ও ১১ নং নেয়াজপুর।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, জেলা পুলিশ সুপার মো আলমগীর হোসেন, জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামসুউদ্দিন জেহান,অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমীন সহ প্রশাসন ও রাজনীতির বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net