1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় সাংবাদিকদের মিলন মেলা ও আলোচনাসভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

ডেমরায় সাংবাদিকদের মিলন মেলা ও আলোচনাসভা

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩১২ বার

রাজধানীর ডেমরায় জ্যেষ্ঠ সাংবাদিকসহ স্থানীয় সাংবাদিকদের মিলনমেলা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে দ্বিতীয় ধাপে বাজেট পরবর্তী সময়ে নিউজ কাভার শেষে বৃহস্পতিবার রাতে ডেমরার আমুলিয়া বৃটিশ ইন্টারন্যাশনাল স্কুলে এ অনুষ্ঠান হয়। ঢাকা ও ডেমরার প্রায় ৭০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা মিলনমেলায় উপস্থিত হন। ঢাকা-ডেমরা প্রেসক্লাবের আয়োজনে এতে সঞ্চালনায় ছিলেন বৃহত্তর ময়মনসিংহ রির্পোটাস ফোরাম-ঢাকা এর সাংগঠনি সম্পাদক ও জনতা পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক সফিকুল ইসলাম। আলোচনা সভায় সময়োপযোগী ও জনবান্ধব বাজেট ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিকদের সর্বদা ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান সাংবাদিক নেতারা।

পাশাপাশি সাংবাদিক বান্ধব এ সরকারের উন্নয়ন মূলক নানা বিষয় ও সাংবাদিকদের ভবিষ্যত কর্মকান্ড বিষয়ক নানা আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিকদের অভিভাবক ও বাসস এর উপ-প্রধান বার্তা সম্পাদক ওমর ফারুক, বিএফইউজে মহাসচিব আবদুল মজিদ, সাংবাদিক নেতা ও কালের কণ্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার লায়েকুজ্জামান, দৈনিক সংবাদ এর সহ সম্পাদক আলম হোসেন, দেশ বরেণ্য কলামিস্ট, গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, সাংবাদিক নেতা পিলু, জয়বাংলা সাংবাদিক মঞ্চ এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, আবেদীন, নয়াদিগন্তের সিনিয়র রির্পোটার মনিরুল ইসলাম রোহান ও ইনকিলাবের ইয়াছিন রানা, যায়যায়দিন এর সিনিয়র রির্পোটার ফয়সাল খান, সময়ের আলো সিনিয়র রির্পোটার আব্দুল্লাহ মামুন, চ্যানেল আই এর শওকত হোসেন লিংকন, বিজয় টিভি’র শরিফ হোসেন লিটন, ইনডিপেনডেন্ট টেলিভিশন এর ক্রাইম রির্পোটার নাহিদ কামাল, কলকাতা টেলিভিশনের বাংলাদেশ ব্যুরো চিফ শেখ জনি ইসলাম, যুগান্তরের এ হাই মিলন ও মাহবুব মনি, আমাদের সময়ের মিজানুর রহমান,আমাদের নতুন সময়ের বশির উদ্দিন , একাত্তুর টিভি রিপোর্টার মো. সোহাগ আহম্মেদ, এশিয়ান টিভি রির্পোটার শহীদুল্লাহ গাজী, সিনিয়র সাংবাদিক এমআই ফারুক ও সুজন, ডেমরা নিউজের সম্পাদক হারুনর রশিদ, দর্পন প্রতিদিন’র সাব এডিটর আবদুছ সালাম ও সিনিয়র সাংবাদিক মাহাবুব কিরন মানিক সহ আরো অনেকে। এ সময় সাংবাদিক নেতাদের অভিনন্দন জানান ডিএসসিসি’র ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন ও ৬৯ নং ওয়ার্ড কাউন্সিলর সালাহ্ উদ্দিন আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net