ঢাকা   ০৩:১৮:০৫ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

রাউজানে প্রাণী সম্পদ প্রদর্শনী পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৮৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজানে প্রাণী সম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী আয়োজিত প্রাণী সম্পদ প্রদর্শনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, সাংসদের প্রতিনিধি উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, স্বাগত বক্তব্য রাখেন পশু সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান। প্রদর্শনীতে ৫০টি প্রাণী ও প্রাণীর ঔষধের স্টল স্থান পায়। অনুষ্ঠানে পশু সম্পদ উন্নয়নে বিশেষ অবদানের জন্য রাউজান ডেইরী ফার্মের পক্ষে লোকমান কোম্পানিকে প্রথম, একতা এগ্রোর মালিক কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তছলিম উদ্দিন চৌধুরীকে দ্বিতীয় ও রুমী ডেইরী ফার্মকে তৃতীয় পুরুস্কার প্রদান করেন অতিথিরা। পরে অতিথি বৃন্দরা প্রাণী সম্পদ স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠান চলাকালে জাহাঙ্গীর আলম নামে একজন অভিযোগ করে বলেন, রাউজান উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় তার হাসঁ ও মুরগীর চিকিৎসা দেওয়া হয়নি। পরে তিনি হাটহাজারী প্রাণী সম্পদ হাসপাতালে তার হাসঁ মুরগীর চিকিৎসা নিতে হয়েছে। এছাড়া কয়েবার কবুতরের চিকিৎসার জন্য গেলে তারা চিকিৎসা সেবা দেয়নি। যার করাণে ১২ জোড়া কবুতরের মৃত্যু হয়েছে। তাকে চরম লোকসানে পড়তে হয়েছে বলেও দাবি করেন। জন সম্মুখে এমন অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরবতা পালন করে। পরে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ব্যাপারটা দেখবেন বলে আশ্বস্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি