1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে বজ্রপাতে ১ জনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে বজ্রপাতে ১ জনের মৃত্যু

অশোক দাশ,সীতাকুণ্ড প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৫৯ বার

সীতাকুণ্ডে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এছাড়া গুরুতর আহত ১ জনকে হাসপাতালে ভর্তি রয়েছে।
রবিবার (৬ জুন) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত এস্কান্দর(৫৫) গরু আনতে বেড়িবাঁধে গেলে বজ্রপাতের সম্মুখীন হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন অন্য আহত বদরুল হাসান (১৪) কে হাসপাতালে ভর্তি করানো হয়।

নিহত এস্কান্দর স্থানীয় মৃত হাবিব উল্লাহ ও আহত বদরুল এক‌ই এলাকার আবু বক্করের পুত্র। এদিকে এক‌ই দিন সীতাকুণ্ড সংলগ্ন মিরশ্বরাই থানার ডোমখালী অংশে সকালে মাঠে কাজ করতে গেলে বজ্রপাতে এক স্কুল ছাত্র সাজ্জাদ হোসেন তারেক (১৬) মৃত্যু বরণ করেন এতে গুরুতর আহত হন পিতা মোশাররফ হোসেন।

এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু নিয়ে বেড়িবাঁধ থেকে ফেরার পথে বজ্রপাত শুরু হলে একজন ঘটনাস্থলে মারা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net