1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে প্রাইভেটকারে গাঁজাসহ গ্রেপ্তার ১ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে প্রাইভেটকারে গাঁজাসহ গ্রেপ্তার ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৪৯৫ বার

রংপুর ব্যুরোঃ রংপুরের পীরগঞ্জে ৬৬ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে পীরগঞ্জ বাসস্ট্যান্ডে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ওই গাঁজা উদ্ধার করে।
রংপুর পুলিশের ডি সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি কামরুজ্জামান জানান, আজ সকালে পীরগঞ্জ থানা পুলিশের একটি টিম পীরগঞ্জ বাসস্ট্যান্ডে অভিযানে নামে। এ সময় ঢাকা মেট্রো খ ০৩-২৪২১ নম্বরের একটি প্রাইভেট কার থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। চালকের কথা-র্বাতায় সন্দেহ দেখা দিলে প্রাইভেট কারে তল্লাশি চালায় পুলিশ। এক সময়ে প্রাইভেট কারে বিশেষ পদ্ধতিতে রাখা ১৯টি প্যাকেটে ৬৬ কেজি গাঁজার সন্ধান মেলে। এসময় প্রাইভেট কারসহ চালক নাজমুল হককে (২০) আটক করে থানা নিয়ে আসা হয়। নাজমুল লালমনিরহাট জেলা সদরের কুলারহাট ছড়ার পাড়ের বাবু মিয়ার ছেলে। পেশায় প্রাইভেট কার চালক। দ্রুত বড়লোক হতে বেশি টাকা রোজগারের লোভে নাজমুল প্রাইভেট কারে মাদক পরিবহন করতো।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানিয়েছেন, আটককৃত গাঁজা এক মাদক ব্যবসায়ীর। ওই মাদক ব্যবসায়ীকে আটকের অভিযান অব্যাহত রয়েছে। উদ্দারকৃত গাঁজা লালমনিরহাট থেকে পাবনা ডেলিভারির কথা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় নাজমুল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।#০৭.০৬.২০২১

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net