1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর পার্বুতীপুরের ইটভাটার বিষাক্ত ধোয়ায় ক্ষতিগ্রস্থ্যদের সাথে উপজেলা চেয়ারম্যান ও নিবার্হী কর্মকর্তার ও ২ দফা বৈঠক অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

দিনাজপুর পার্বুতীপুরের ইটভাটার বিষাক্ত ধোয়ায় ক্ষতিগ্রস্থ্যদের সাথে উপজেলা চেয়ারম্যান ও নিবার্হী কর্মকর্তার ও ২ দফা বৈঠক অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৯৪ বার

দিনাজপুর পার্বুতীপুরের ইটভাটার বিষাক্ত ধোয়ায় ক্ষতিগ্রস্থ্য কৃষকদের সাথে উপজেলা চেয়ারম্যান ও নিবার্হী কর্মকর্তার ও ২ দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৮ জুন মঙ্গলবার বেলা ১২ টায় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনায় বসেন ইটভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদের নেতা আহবায়ক আজিজুর রহমান, সদস্য সচিব মাসুদ রানা ও সংগ্রাম পরিষদের সদস্য শিক্ষক আবুল হোসেন। ওই দিনই দ্বিতীয় দফা বেলা ১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনায় বসেন ক্ষতিগ্রস্থ্য কৃষক সংগ্রাম পরিষদের আহবায়ক আজিজুর রহমান, সদস্য সচিব মাসুদ রানা ও সংগ্রাম পরিষদের সদস্য শিক্ষক আবুল হোসেন ও অভিযুক্ত ইট ভাটার মালিক ইব্রাহীম আলী মন্ডল।

আলোচনা শেষে দেড়টায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদ চত্ত্বরে অপেক্ষারত শতাধিক কৃষকের সামনে এসে কৃষদের ক্ষয় ক্ষতির বর্ণনা শুনেন। এ সময় ক্ষতিগ্রস্ত কৃষক মজমুল হক, জাহিদুল ইসলাম শাহ, শাহানুর, জাকিয়া বেগম, সিদ্দিকুর সরকার প্রমুখ বলেন, ইট ভাটার বিষাক্ত গ্যাসে এবার ধানসহ মৌসুমী ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের ক্ষয়ক্ষতির তালিকা তদন্তপূর্বক যেন ন্যায্য ক্ষতিপূরণ দেয়া হয়। আর ভবিষ্যতে ইট ভাটার কারণে কৃষি ও কৃষি ফসলের ক্ষতি বন্ধ করা হয়। এসময় ইট ভাটার মালিক ইব্রাহীম মন্ডল বলেন, ক্ষতিগ্রস্তদের সাথে আলোচনা সাপেক্ষে ক্ষতিপূরণের দাবি মীমাংসা করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ক্ষতিগ্রস্থ্যদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা আইনি পদক্ষেপ নিয়েছি। অভিযোগের মীমাংসা না হলে ভবিষ্যতেও আইনি পদক্ষেপ নিব।

উপজেলা চেয়ারম্যান বলেন, আগামী ১৫ জুনের মধ্যে ইট ভাটার মালিকেরা যদি ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে বসে ক্ষতিপূরণের ব্যাপারে মীমাংসা না করেন তবে আইনি পদক্ষেপ নেয়া হবে। ক্ষতিগ্রস্থ্য কৃষকরা ন্যায্য ক্ষতিপূরণ না পেলে আন্দোলন চালিয়ে যাবার কথা বলেন ইট ভাটার বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্থ্য কৃষক সংগ্রাম পরিষদের আহবায়ক আজিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net