1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে কারিতাস'র উদ্যোগে কৃষিবীজ ও উপকরণ বিতরন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান

মানিকছড়িতে কারিতাস’র উদ্যোগে কৃষিবীজ ও উপকরণ বিতরন

মো. ইসমাইল হোসেন। মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩১৮ বার

কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে মানিকছড়ি উপজেলার ৭০ জন উপকারভোগী বাগান চাষীদের মাঝে কৃষিবীজ, চারা ও বিভিন্ন জৈব দ্রবণ প্রস্তুত উপকরণ বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১০ টায় অফিস সংলগ্ন মাঠে প্রকল্পের উপকারভোগীদের মাঝে বেল চারা ২০৭ টি, লেবু চারা ১৩৮ টি, পেয়ারা চারা ৬৯ টি বিতরন করা হয়। এছাড়াও ১০ জন জুমচাষী উপকারভোগীর মাঝে বিনি ধান , ভুট্টা, মিষ্টিকুমড়া, বরবটি, জুম বেগুন, জুম মরিচ, পেপে চারা, আপেলকুল চারাসহ দুজন জৈব কৃষি উপকারভোগীদের মাঝে কলমি শাকের বীজ, লালশাক বীজ, ডালের বেসন, চিটাগুর, সেক্সফেরোমন টোপ, পুইশাকের বীজ, বরবটি, হলুদ কার্ড, পেপে চারা ও মাটির হাড়ি বিতরন করা হয় এবং ১জন বাগান চাষী টেষ্ট প্লটের উপকারভোগীর মাঝে মাটির হাড়ি, আর সিসি রিং, চিটাগুড়, ডালের বেসন, পেপে চারা ও পলিথিন সিট প্রদান করা হয়৷

বিতরনকালে উপজেলা কৃষি অফিসার মো. হাসিনুর রহমান, সিনিয়র মাঠ সহায়ক পলাশ চাকমা, মাঠ সহায়ক জীবন্ত তালুকদার, রিন্টু চাকমা, আবাইশি মারমা ও পংমে মারমা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net