1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নেত্রকোণায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-২ আহত-২ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

নেত্রকোণায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-২ আহত-২

মুহা. জহিরুল ইসলাম অসীম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৪৩ বার

নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের সিংহের বাংলা ইউনিয়নের কান্দুলিয়া কালিবাড়ী নামক স্থানে শুক্রবার সন্ধ্যায় ড্রাম ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত ও দুই জন আহত হয়েছে।

জানাযায় , ঠাকুরাকোনা থেকে পাথরবাহী একটি ড্রাম ট্রাক নেত্রকোনার দিকে আসছিলো। এ সময় নেত্রকোনা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে কান্দুলিয়া কালিবাড়ী কমিউনিটি ক্লিনিকের কাছে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা পাথর বাহী ড্রাম ট্রাকটি সিএনজির উপর উঠে পড়ে। এতে সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়।

স্থানীয় লোকজন ও খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রাম ট্রাকের নীচে চাপা পড়া সিএনজির ভেতর থেকে যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই সিএনজি যাত্রী নিহত ও দুই যাত্রী আহত হয়।

নিহতরা হচ্ছে, নেত্রকোনা পৌরসভার হোসেনপুর এলাকার মোঃ আবুল কাশেমের পুত্র সিএনজি চালক আবুল বাশার ফকির (৩৫) ও কলমাকান্দা উপজেলার বাকশাকরা গ্রামের মৃত তাইজ উদ্দিন ছেলে ছিদ্দিকুর রহমান (৪০)।

আহতরা হচ্ছে, নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের বড় গাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সুমাইয়া বেগম (১৮) ও বারহাট্টা উপজেলার চাঁনপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোশাহিদ (২৫)। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুই জনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মৃতের সুরতহাল রির্পোট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। পুলিশ ড্রাম ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net