1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফ্লাইওভার নির্মাণেই হাটহাজারী বাসস্ট্যান্ডের যানজট নিরসনের হবে' -ইউনুছ গণি ও মন্জুরুল আলম চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

ফ্লাইওভার নির্মাণেই হাটহাজারী বাসস্ট্যান্ডের যানজট নিরসনের হবে’ -ইউনুছ গণি ও মন্জুরুল আলম চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৬২০ বার

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::

উত্তর চট্টগ্রামের ব্যস্ততম জনপদ হাটহাজারী বাসষ্ট্যান্ড চত্বরের অন্যতম হয়রানী ‘যানজট’ হতে যাত্রীসাধারনের মুক্তিলাভে ফ্লাইওভার নির্মাণ এবং তা সাবেক সাংসদ মরহুম এম এ ওহাব সাহেবের নামে নামকরণের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।

চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির আয়োজনে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আলহাজ্ব মন্জুরুল আলম চৌধুরীর আহবানে এবং সভাপতিত্বে হাটহাজারী বাসস্ট্যান্ড জিরোপয়েন্টে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন- উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সদস্য আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরী।

হাটহাজারী যুবলীগ নেতা ইকবাল বাপ্পির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো শামীম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রাক্তণ সাধারণ সম্পাদক মো. কলিম।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের প্রাক্তণ সাধারণ সম্পাদক মো. মন্জুরুল আলম, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজ, শাহজাদা বদরুল হক, দেলোয়ার হোসেন মিন্টু, ওসমান কবির রাসেল, রকিবুল ইসলাম

মালিক সমিতির নেতা- রুহুল আমিন, চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, বাস শ্রমিক ইউনিয়নের মো. হারুন, প্রমূখ নেতৃবৃন্দ।

হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো হাসান, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শাহেদ।
হাবিবুর রহমান রাজু, হানিফ ও জাবেদ প্রমূখ।

হাটহাজারী হয়ে বয়ে যাওয়া হালদা নদী তথা বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ এর দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক এবং প্রাকৃতিক গুরুত্ব বিবেচনায় ফটিকছড়ি উপজেলা এবং পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ির প্রবেশ মুখ এই হাটহাজারী বাসস্ট্যান্ডকে ‘হালদা চত্বর ঘোষণা করা হয়’। যা, অচিরেই প্রাশাসনিকভাবে বাস্তবায়নের জন্য সাংসদ ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদের প্রতি জোর দাবী জানান নেতৃবৃন্দ।

সভায় ইউনুছ গণি চৌধুরী বলেন- লাখ লাখ জনগোষ্ঠীর যাতায়াত পথ এই হাটহাজারী মোড়, এই সড়ক ব্যবহারকারীরাই জানে- এই মোড়ে যানজটে লোকজনের কি পরিমাণ সময় ঘন্টা সড়কেই অপচয় হয়।’ খাগড়াছড়ি সড়কে এগারোমাইল হতে মাদরাসা সম্মুখ হয়ে মেডিকেল গেট এবং রাঙ্গামাটি সড়কে বাসস্ট্যান্ড হতে তা কলেজ গেট পর্যন্ত এই ফ্লাইওভার নির্মানের দাবী জানান তিনি।

মন্জুরুল আলম চৌধুরী এই ফ্লাইওভার নির্মানে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এবং হাটহাজারীর সাংসদ ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদের সহযোগীতা কামনা করে বলেন- ‘এই ফ্লাইওভার নির্মাণই যানজট হতে মুক্তির একমাত্র পথ’। এই ফ্লাইওভারটি হাটহাজারীর সাবেক এমপি, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম এম এ ওহাবের নামে নামকরণের প্রস্তাবও দিয়ে রাখেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net