ঢাকা   ০৭:৪৯:৩৬ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ

সর্তা খালের জোয়ারের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৫১৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রাউজানে নানার বাড়ীতে বেড়াতে এসে সর্তা খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম তানভীর হোসেন ( ৭)। সেই ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের শান্তির হাট আমতলা গ্রামের মোঃ আকতার হোসেনের মেঝ ছেলে। রোববার ( ১৩ জুন) দুপুর ২টার দিকে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামের তাঁর মিয়া মেম্বারের বাড়ীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতর মামা মোহাম্মদ আলী জানান, নিহত শিশু তানভীর আমার চাচাতো বোন ইয়াসমিনের ছেলে। সেই মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসে নানার বাড়ীর অন্যান্য শিশুদের সাথে খেলা খেলা করছিল। খেলার এক ফাঁকে নানা বাড়ির পাশের থাকা সর্তা খালের পানিতে গোসল করতে নেমে পানির শ্রোতে ডুবে যায় তানভীর। এ সময় সাথে গোসল করতে যাওয়া অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন । তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা যায়, দুই ভাই বোনের মধ্যে সে সবার ছোট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি