1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সর্তা খালের জোয়ারের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

সর্তা খালের জোয়ারের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৪৬৬ বার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রাউজানে নানার বাড়ীতে বেড়াতে এসে সর্তা খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম তানভীর হোসেন ( ৭)। সেই ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের শান্তির হাট আমতলা গ্রামের মোঃ আকতার হোসেনের মেঝ ছেলে। রোববার ( ১৩ জুন) দুপুর ২টার দিকে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামের তাঁর মিয়া মেম্বারের বাড়ীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতর মামা মোহাম্মদ আলী জানান, নিহত শিশু তানভীর আমার চাচাতো বোন ইয়াসমিনের ছেলে। সেই মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসে নানার বাড়ীর অন্যান্য শিশুদের সাথে খেলা খেলা করছিল। খেলার এক ফাঁকে নানা বাড়ির পাশের থাকা সর্তা খালের পানিতে গোসল করতে নেমে পানির শ্রোতে ডুবে যায় তানভীর। এ সময় সাথে গোসল করতে যাওয়া অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন । তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা যায়, দুই ভাই বোনের মধ্যে সে সবার ছোট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net