1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা শ্রীপুরের জনপ্রিয় শিক্ষক আমিরুজ্জামান সেলিমের ইন্তেকাল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

মাগুরা শ্রীপুরের জনপ্রিয় শিক্ষক আমিরুজ্জামান সেলিমের ইন্তেকাল

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৬২৩ বার

মাগুরার শ্রীপুর সরকারি এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের জনপ্রিয় শিক্ষক এম এম আমিরুজ্জামান সেলিম (৪৯) ১৪ জুন সোমবার দুপুর ১২ টার দিকে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তিনি মাতা, স্ত্রী, ১কন্যা, ৩ ভাই, ১ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়- স্বজন, সহকর্মী,শিক্ষার্থীসহ শ্রীপুর ও কালুখালী এলাকার সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে নেমে এসেছে।
শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন শিক্ষক আমিরুজ্জামান সেলিম কয়েকদিন যাবৎ টাইফয়েড জ্বরে ভূগছিলেন, গতকাল ১৩ জুন রবিবার মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক দেবাশীষ বিশ্বাসকে দেখানোর পর রাতে মাগুরা পৌরসভার ইটখোলাস্থ তাঁর ভাইয়ের বাসায় অবস্থান করেন, এমতাবস্থায় আজ ১৪জুন সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু বলে ঘোষণা করেন।

শ্রীপুরের জনপ্রিয় শিক্ষক আমিরুজ্জামান সেলিমের প্রথম নামাজে জানাযা বিকাল ৩টায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাওলানা আব্দুল কাদের সিদ্দিকির ঈমামতিতে অনুুুষ্ঠিত হয়, এ সময় বক্তবা রাখেন শ্রীপুর উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভপতি ও খামার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, শ্রীপুর এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শওকত আলী ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শামীমুল ইসলাম।

২য় জানাযার নামাজ তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার পাতুরিয়া গ্রামে অনুষ্ঠিত হয় এবং রাতে পাতুরিয়া সম্মিলিত ঈদগাহ গোরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য,রাজবাড়ীর কালুুখালির পাতুরিয়া গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মাহাবুবুল করিম পান্নু মাস্টারের প্রথম পুত্র আমিরুজ্জামান সেলিম ২০০২ সালের ০২ জানুয়ারি শ্রীপুরের চরগোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য প্রথম শিক্ষকতা শুরু করেন, এবং ২০০৬ সালের পহেলা নভেম্বর শ্রীপুর এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন।
বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে তিনি অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ ১৯ বছর যাবৎ শিক্ষকতা করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net