1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে এডভান্স বাংলা এলইডি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

চৌদ্দগ্রামে এডভান্স বাংলা এলইডি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৪২০ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘দেড়কোটা সাজানো বাগান ক্লাব’ কর্তৃক আয়োজিত এডভান্স বাংলা এলইডি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুন) বিকেলে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা মধ্যমপাড়া ফুটবল মাঠে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভান্স বাংলা টিভির ব্যবস্থাপনা সম্পাদক ও গোমতি ডিজিটাল সাইন এন্ড প্রিন্টিং এর স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাংবাদিক মো: এমরান হোসেন বাপ্পি।

বিশিষ্ট সমাজসেবক মো: মীর হোসেন মীরু ভূঁইয়ার সভাপতিত্বে ও বাঁনু ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: আবু বকর ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক মো: রাজীব হোসেন ভূঁইয়া, দুবাই প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক মো: শাহিন মিয়াজী, সৌদি প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক মো: আব্দুল হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: সাহাব উদ্দীন ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজীজ ভূঁইয়া, আব্দুল মালেক ভূঁইয়া প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাজানো বাগান ক্লাবের সদস্য মো: ইসমাঈল হোসেন ভূঁইয়া, মো: শাহপরান ভূঁইয়া, মোহাম্মদ হোসাইন ভূঁইয়া, মো: আকবর হোসেন ভূঁইয়া, মো: এমদাদ হোসেন মোল্লা, মো: মোবাশ্বের হোসেন ভূঁইয়া, মো: রিদওয়ান হোসেন ভূঁইয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন দেড়কোটা আবাহনী স্পোর্টস ক্লাব বনাম বসুন্ধরা কিংস একাদশ। খেলায় ২-১ গোলে বসুন্ধরা কিংস জয়লাভ করে। খেলায় দারুণ অধিনায়কত্ব এবং গুরুত্বপূর্ণ সময়ে একটি গোল করায় বসুন্ধরা কিংস একাদশ দলনেতা মো: রুবেল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net