1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হোমনায় মোবাইল ব্যবসায়ী জামাল অপহরণ, থানায় জিডি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

হোমনায় মোবাইল ব্যবসায়ী জামাল অপহরণ, থানায় জিডি

মোঃ জুয়েল রানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৪৫২ বার

কুমিল্লার হোমনার ঘাড়মোড়া বাজারের মোবাইল ব্যবসায়ী মো. জামাল ইসলামকে (২৭) অটোরিক্সা থেকে জোর করে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটে গত ১৮ জুন শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ঘারমোড়ার কালি মোল্লার বিল্ডিং এর পাশে।অপহৃত মো. জামাল ইসলাম নিলখী ইউনিয়নের কলাকান্দি গ্রামের আবদুল মতিনের ছেলে। এই ঘটনায় তার স্ত্রী হালিমা লিলি গতকাল ১৮জুন শুক্রবার বাদী হয়ে হোমনা থানায় সাধারণ ডায়েরী নং-৮০০ আবেদন করেন।

প্রত্যক্ষদর্শী অটোরিক্সা চালক মো.মাসুমের ভাষ্যমতে, জামাল দোকান থেকে বের হয়ে নিলখী লালবাগ যাওয়ার কথা বলে আমার অটোতে উঠেন। এসময় সে ছাড়াও অটোতে আরো তিন যুবক ও একজন নারী ছিলেন। অটোরিক্সাটি ঘাড়মোড়া কালি মোল্লার বিল্ডিংয়ের পাশে এলে অটোতে থাকা ৩ যুবক ও ওই নারী জামালকে জোর করে অটো থেকে নামিয়ে ফেলে এবং অন্য একটি হাইএস গাড়ীতে তুলে নিয়ে যায়। পরে আমি দোকানে গিয়ে খবর দেই।

জামালের স্ত্রী হালিমা লিলি জানান, বাড়ি ফিরতে দেড়ি হলে আমি আমার স্বামীর মোবাইলে ফোন দেই। তখন ফোন বন্ধ পাই। এরপর পরিচিত সকলস্থানে খোঁজ নিয়ে তার সন্ধান না পেয়ে রাতে হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি করি।

এ বিষয়ে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কায়েস আকন্দ সাংবাদিকদের জানান,মোবাইল ব্যবসায়ী নিখোঁজ হয়েছে জানিয়ে তাঁর স্ত্রী হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তার স্ত্রীর কথা মতো অটোচালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিখোঁজ জামালকে উদ্ধারের চেষ্ঠা চলছে।

উল্লেখ্য,মো. জামাল ইসলাম দীর্ঘ দিন প্রবাসে থেকে সম্প্রতি দেশে এসে তার ভগ্নিপতি মো. এনামুলের সাথে ঘাড়মোড়া বাজারে টেলিকম ব্যবসায় শুরু করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net