ঢাকা   ১০:১৩:১৭ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

শ্রীনগর ইউনিয়নে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৪৬৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শ্রীনগর সদর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির (জিআর প্রকল্প) আওতায় নগদ অর্থ ও চাল
বিতরণ হয়েছে। জিআর প্রকল্পের আওতায় ইউনিয়নের ২৫০ জন অসহায় পরিবারকে
১০ কেজি করে চাল ও ৫৫০টি পরিবারকে নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে শ্রীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উক্ত বিতরণ কর্মসূচির
আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রণব
কুমার ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোখলেছুর
রহমান, উপজেলা পিআইও অফিসার আশেকুর রহমান, ইউপি সচিব মোখছেদুর
আলমসহ ইউপি সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও শ্রীনগর ইউনিয়নের
সহযোগিতায় বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস ও
নাশকতা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি