ঢাকা   ০৩:৩১:৪৬ পিএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন: পৃথিবীর অস্তিত্ব রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ জরুরি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার  গোপালগঞ্জের নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন জবির নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মাঈন উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ২৮ই নভেম্বর আন্তর্জাতিক নাশিদ ও প্রজন্ম সম্মেলন: আয়োজনে মারকাযুত তাক্বওয়া মাদরাসা  রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন

বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে আটক ২৪৯

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৭৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

করোনাভাইরাস প্রতিরোধে সরকারের জারি করা বিধিনিষেধ অমান্য করে বিনা কারণে ঘর থেকে বের হওয়ায় রাজধানীতে ২৪৯ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ৭৩ জনকে গ্রেফতার দেখিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএমপি জানায়, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুলিশের বিভিন্ন চেকপোস্টের তল্লাশির পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।ডিএমপি আরও জানায়, সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিনা কারণে ঘোরাফেরা করায় ৭৩ জনকে গ্রেফতার ও ২৪৯ জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি ও ১০টি দোকানের কাছ সংক্রমণ নিয়ন্ত্রণে দণ্ডবিধির ধারা ২৬৯ অনুযায়ী থেকে প্রায় ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। লকডাউন দেখতে বের হওয়ায় ৪৬টি গাড়ি রেকারিং ও ৬টি গাড়ি আটক করা হয়েছে।

এর আগে বুধবার (৩০ জুন) এক সংবাদ সম্মেলনে এ ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।সেদিন তিনি বলেন, অকারণে কেউ ঘর থেকে বের হলে তাকে গ্রেফতার করা হবে। দণ্ডবিধির ২৬৯ ধারায় মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হবে। আবার আদালতে না পাঠিয়ে ভ্রাম্যমাণ আদালত দিয়ে তাদের তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থাও করা হতে পারে।
২৬৯ ধারায় সর্বোচ্চ ৬ মাসের জেল, অর্থদণ্ড ও উভয়দণ্ড হতে পারে বলে জানান কমিশনার।

করোনার বিস্তার রোধে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, কেউ অকারণে বের হলে আমরা জিজ্ঞাসাবাদ করব। প্রয়োজনে ম্যাজিস্ট্রেট নিয়ে ব্যবস্থা নেব। অকারণে বের হলেই আইনি ঝামেলায় পড়তে হবে। যানবাহন ব্যবহার করলে মোটরযান আইনে ব্যবস্থা নেব।
তিনি বলেন, দণ্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী কেউ বাইরে বের হলে আমরা জিজ্ঞাসাবাদ করব। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হবে। যেটি আমরা এর আগে কখনো করিনি। এবার আমরা এই অবস্থান পর্যন্ত যাব। আপনারা এমনও শুনতে পারেন ডিএমপি প্রথম দিন পাঁচ হাজার লোককে গ্রেফতার করেছে। এবার আমরা অত্যন্ত শক্ত অবস্থায় থাকব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি