1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

তিতাসে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৬২ বার

কুমিল্লার তিতাসে সরকার ঘোষিত দেশে চলমান সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬ টা থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।

এদিকে গণপরিবহণ বন্ধ থাকলেও রাস্তায় পণ্যবাহী যান, রিকশার পাশাপাশি সিএনজি ও অটোরিকশা সীমিত আকারে চলতে দেখা গেছে। উপজেলার কড়িকান্দি, গাজীপুর, জিয়ারকান্দি, বাতাকন্দি, মাছিমপুর ও আসমানিয়া বাজার সহ এলাকার হাটবাজারগুলোতে সাধারণ মানুষের চলাচল তেমন একটা দেখা যায়নি। বন্ধ রয়েছে শপিং মল সহ দোকানপাট। সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম আবু নওশাদ তিতাসের বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লকডাউনে সরকারের নির্দেশনা অমান্য করে বিনা কারণে চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ৭জনকে মোট ৫ হাজার ২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এবিষয়ে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা আক্তার বলেন, ‘লকডাউন বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলার গুরুত্বপূর্ণ বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে যারা রাস্তায় বের হয়েছেন অথবা দোকান খোলা রেখেছেন তাদেরকে জরিমানা করা হয়েছে। এছাড়া জনগণকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণও করা হয়েছে। সর্বাত্মক লকডাউন কার্যকর করতে হলে উপজেলা প্রশাসন ও পুলিশের কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নেই। তিতাস উপজেলার সকল মানুষকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ করছি।

উল্লেখ্য, করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের প্রেক্ষাপটে বৃহস্পতিবার (১ জুলাই) ভোর থেকে কঠোর বিধিনিষেধ চালু করে সরকার। এই বিধিনিষেধকে ‘সর্বাত্মক লকডাউন’ বলা হচ্ছে। টানা এক সপ্তাহের এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net