1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে বিপদ সীমার ২৫ সেন্টিমিটার নিচে পানি তিস্তা নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রধান প্রকৌশলী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

লালমনিরহাটে বিপদ সীমার ২৫ সেন্টিমিটার নিচে পানি তিস্তা নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রধান প্রকৌশলী

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪২৭ বার

লালমনিরহাটে তিস্তার পানি বিপদ সীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি এবং তিস্তা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড রংপুর বিভাগীয় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ।
বৃহস্পতিবার লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের চরগোকুন্ডা এলাকায় তিস্তা নদীর ভাঙন পরিদর্শন করেন তিনি। এসময় তিনি নৌকা যোগে চরগোকুন্ডা গ্রামের নদী তীরবর্তী স্থান ঘুরে দেখেন। ভাঙ্গনের হুমকির মুখে থাকা মসজিদ,শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়ণ প্রকল্পের গৃহগুলো যাতে ভাঙনের মুখে না পড়ে সে ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান।
এসময় স্থানীয় ভাঙন কবলিত জনগনের সাথে কথা বলেন তিনি। পরিদর্শনকালে রংপুর পৌর সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুস শহীদ,লালমনিরহাট পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান,গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন,উপসহকারী প্রকৌশলী মুহিবুল ইসলামসহ পানি উন্নয়ণ বোর্ডের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অপরদিকে হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্হিত তিস্তা ব্যারেজের দায়িত্বে নিয়োজিত একজন কমকর্তা জানান, শুক্রবার দুপুর ২ টা পযন্ত তিস্তার পানি বিপদ সীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে কয়েক দিনের ভারী বষঁন ও পাহাড়ী ঢলে লালমনিরহাট জেলার সকল নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বন্দী পরিবারের খবর পাওয়া যায়নি।
লাভলু শেখ লালমনিরহাট।
০১৭১০২৬৪৩৭২।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net