1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে কার্যকর ভূমিকায় প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন 

মাগুরার শ্রীপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে কার্যকর ভূমিকায় প্রশাসন

মোঃ সাইফুল্লাহ
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪৫৯ বার

মাগুরাসহ সারাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোর লকডাউন বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করছে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন।
এরই অংশ হিসেবে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ২জুলাই শুক্রবার সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক অভিযান পরিচালিত হচ্ছে। উপজেলা সদর, খামারপাড়া লাঙ্গলবাঁধ,গয়েশপুর, কালিনগর বাজারসহ বিভিন্ন বাজারে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ’র নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় সেনাবাহিনী,পুলিশ, আনসার ও স্ব- স্ব এলাকার গ্রাম পুলিশের সদস্যরা উপস্হিত ছিলেন।
এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিহীন চলাচলরত ব্যক্তি ও বিভিন্ন যানবাহনের চালক,ও বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে বেরুনোর অপরাধসহ বিভিন্ন অপরাধে ভিন্ন -ভিন্ন ধারায় জরিমানা করা হয়।
পাশাপাশি যথাযথ নিয়ম না মানায় কয়েকজনকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।

এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্যান চালক ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা- উল- জান্নাহ বলেন, করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার কতৃক ঘোষিত কঠোর লকডাউনের আজ দ্বিতীয় দিন। করোনা পরিস্হিতি যতদিন স্বাভাবিক না হবে ততদিন আমাদের এ অভিযান অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net