1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় কর্জের টাকা চাওয়ায় শ্বাসরোধে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

আশুলিয়ায় কর্জের টাকা চাওয়ায় শ্বাসরোধে হত্যা

বিশেষ প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪১৯ বার

সাভারের আশুলিয়ায় করজে নেওয়া চাওয়া নিয়ে মোঃ জয়নাল আবেদীন(৫৮) নামের এক ব্যাক্তিকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে পাশের এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। এ ঘটনার পর থেকেই ঘাতক পলাতক রয়েছে বলে জানাগেছে।

শুক্রবার(২ জুলাই) সাভার উপজেলার আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকার লাল মিয়া হাজীর মসজিদের সামনে লতিফ ভান্ডারীর বাড়িতে বাসার ভারাটিয়া এ ঘটনার শিকার হন।

ঘটনা সুত্রে জানাযায় বৃহস্পতিবার ভোররাতে তার মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। হত্যার ঘটনায় নিহতের ছেলে আবু তালেব(২৫) বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি অভ্যাহত আছে।

সরেজমিনে গিয়ে জানাযায় শ্বাসরোধে হত্যাকৃত ব্যাক্তি জয়নাল আবেদীনের গ্রামের বাড়ী রংপুর জেলার পীরগাছা থানার ষাটভিটা এলাকার মৃত বারোমনছুরের ছেলে। তার ছেলে,মেয়ে ও স্ত্রীকে নিয়ে তিনি ভাদাইল এলাকায় ভাড়া থেকে বসবাস করে আসছিলো। তবে ঘাতক ওই তরুণের নাম পরিচয় পাওয়া যায় নি। সে নিহতের ছেলে আবু তালেবের বন্ধু ছিল বলে জানিয়েছেন পাশাপাশি ভারাটিয়া বাসিন্দারা ।

পাশাপাশি ভারাটিয়া সুত্রে জানায়, নিহত জয়নালের কাছ থেকে ওই তরুন ২০ হাজার টাকা কর্জ নিয়েছিলেন। কর্জের টাকা ফেরত চাইলে টালবাহানা শুরু করেন ওই তরুন। কর্জের সেই ২০ হাজার টাকা না দেওয়ার কৌশল হিসেবে তাকে সুযোগ বুঝে রাতের কোন একসময় শ্বাসরোধ করে হত্যা করে চলে যায় ওই তরুন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় নিহতের ছেলে তালেব বাদি হয়ে মামলা দায়ের করেছেন ওই তরুণের বিরুদ্ধে বিস্তারিত পরিচয় শনাক্তসহ তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net