1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস, দেড় লক্ষ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি 

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস, দেড় লক্ষ টাকা জরিমানা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৫৭৫ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রেজার মেশিনের মালিক শেখ ফরিদ ভুট্টুকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।

রবিবার (৪ জুন) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন সরকারের নেতৃত্বে চৌদ্দগ্রাম থানার এসআই নূর উদ্দীন ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে হাতুড়ি দিয়ে পিটিয়ে ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এবং ড্রেজার মালিককে অর্থদন্ড প্রদান করা হয়।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন সরকার জানান, ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ড্রেজার মালিককে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। ডাকাতিয়া নদীতে অবৈধভাবে গর্ত করে বালু উত্তোলনের ব্যাপারে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যারাই পরিবেশের ভারসাম্য নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধেই এমন ব্যবস্থা নেওয়া হবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net