1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে লকডাউনকে উপেক্ষা করে অবাধে চলছে মানুষ, কঠোর অবস্থানে প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

তিতাসে লকডাউনকে উপেক্ষা করে অবাধে চলছে মানুষ, কঠোর অবস্থানে প্রশাসন

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৭৪ বার

কুমিল্লা তিতাসে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন মানছে না সিএনজি, অটোরিকশা চালক ও সাধারণ মানুষ। সোমবার (৫ জুলাই) এক সপ্তাহ লকডাউনের ৫ম দিনে উপজেলার আসমানিয়া,মাছিমপুর,বাতাকান্দি, কড়িকান্দ বাজারসহ বিভিন্ন সড়কে দেখা গেছে সরকা‌রের বিধিনিষেধ উপেক্ষা করে অবাধে চলছে সিএনজি, অটোরিকশা ও সাধারণ মানুষ। ঠিকমতো মানা হচ্ছে না স্বাস্থবিধিও।

আবার লক্ষ্য করা গেছে কিছু কিছু মার্কেটের দোকা‌নের সাটার অ‌র্ধেক খু‌লা রে‌খে চালা‌চ্ছে ব্যবসা , প্রশাস‌নিক গা‌ড়ি বা লোক চো‌খে পড়‌লেই বন্ধ ক‌রে দেওয়া হয় দোকান। প্রশাস‌নের নজর এ‌ড়ি‌য়ে স্বাস্থ্য বি‌ধির তোয়াক্কা ক‌রছেনা অ‌নেক ব্যবসায়ীরা। উপজেলার প্রায় প্রতিটি এলাকায় একই পরিস্থিতি বিরাজমান। তবে লকডাউনকে ঘিরে এসব স্থানে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপরতাও র‌য়ে‌ছে।

এদিকে এমন পরিস্থিতি থাকলে এ উপজেলায় করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন সচেতন মহল।

তিতাস উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সরফরাজ হোসেন খানের দেওয়া সর্বশেষ তথ্য মতে, ১লা জুলাই ২০২১ ইং হতে ৫ জুলাই ২০২১ ইং পর্যন্ত এ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। তরা সবাই আইসোলেশনে রয়েছে। উপ‌জেলায় এ পর্যন্ত ক‌রোনা ভ্যাকসিন গ্রহণ ক‌রে‌ছেন ৬৮১৫ জন। তি‌নি আরও ব‌লেন, ক‌রোনা প‌রি‌স্থি মোকা‌বেলায় মানু‌ষের ম‌ধ্যে আরও স‌চেতনাতা বৃ‌দ্ধি কর‌তে হ‌বে ও স্বাস্থ্য বি‌ধি মান‌তে হ‌বে। স্বাস্থ্য বি‌ধি মানা হ‌চ্ছে না অ‌নেক স্থা‌নে, যে যার মত ঘুরাঘু‌রি কর‌ছে সুরক্ষা ছাড়াই। ক‌রোনা প‌রি‌স্থি‌তির থে‌কে নিরাপ‌দে থাকার একমাত্র উপায় স‌চেতনতা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net