1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিরাজদিখানে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ভড়াটের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

সিরাজদিখানে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ভড়াটের অভিযোগ

সিরাজদিখান মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৮১ বার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমি দখল করে ভড়াট করার অভিযোগ পাওয়া গেছে হালিম শেখের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিম ভোগ গ্রামে।

জানাযায়, ভাটিমভোগ গ্রামের তৈজুদ্দিনের ছেলে আনোয়ার হোসেনের সাথে একই গ্রামের মুনসুর আলী (ফেনু) শেখের ছলে হালিম শেখের সাথে জমি নিয়ে বিরোধের কারনে আদালতে একটি মামলা চলমান রয়েছে । আদালত সেখানে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। সম্প্রতি আদালতের আদেশ অমান্য করে হালিম শেখ ভবানীপুর মৌজার আর এস ৭১৫দাগের জমিটি জোরপূর্বক ভরাট শুরু করে। এই ভরাটে আনোয়ার হোসেন ও তার ছেলে হৃদয় একাধিকবার বাধা প্রদান করলেও হালিম শিকদার তোয়াক্কা না করে ভরাট কাজ চালিয়ে যায়।
গতকাল রবিবার সরেজমিনে গিয়ে দেখাযায়, জমিটিতে বাশের বেড়া দিয়ে বাধ দিয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু ভড়াট করা হচ্ছে।

এ বিষয়ে হৃদয় শেখ জানায়, আদালতের আদেশ অমান্য করে হালিম শেখ আমাদের জায়গা জোর করে ভরাট করছে আমরা তাতে বাধা প্রধান করলে হালিম শেখসহ তার সাথে থাকা লোকজন আমাকে হত্যার হুমকি দেয়। আমরা পুলিশকে জানালে পুলিশ আসলে দুদিন কাজ বন্ধ রাখে আবার তরা নতুন কাজ শুরু করেছে। এ বিষয়ে সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি করেছি যার নম্বর১১৮৪। এছাড়া সম্পত্তি নিয়ে আমার বাবা মুন্সিগঞ্জ কোর্টে একটি দেওয়ানী মামলা করেছে জান নম্বর ১৬৪/২০২১।

সিরাজদিখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, জমি সংক্রান্ত বিষয় সেটা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করবে। আমরা সেখানে পুলিশ পাঠিয়ে ছিলাম যেন সেখানে কোন ধরনের ঝগড়া না হয়। এছাড়া সেখানে যদি কোনদিন ফৌজদারি ঘটনা বা মারামারি ঘটে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net