1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদিতমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩

আদিতমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৫০৯ বার

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের দুলালী বাবুরহাট সীমান্তের বারোগরি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে সুবল চন্দ্র সাদ্দাম (৩৫) নামের ১ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত সুবল চন্দ্র ওই ইউনিয়নের ফলিমারী গ্রামের পেল্কু চন্দ্রের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার ভোর রাতে ওই এলাকার বাবুরহাট সীমান্তের ৯২১ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে সুবলসহ ৫ থেকে ৬জন গরু ব্যবসায়ী অবৈধভাবে ভারত থেকে গরু পারাপারের চেষ্টা করে। এ সময় ভারতের কোচবিহার জেলার ৭৫ বিএসএফের কইমারী ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছুরে। এতে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ঘটনাস্থলেই সুবলের মৃত্যু হয়। বুধবার সকালে সীমান্তের শূন্যরেখায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ ও বিজিবি গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

তবে এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি’র পক্ষ থেকে কেউই মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net