1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে - এমপি অ্যাড. মিলন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

দেশের উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে – এমপি অ্যাড. মিলন

নইন আবু নাঈম,বাগেরহাটঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৯৫ বার

দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সকল দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের আরো সোচ্ছার হতে হবে। বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনা মহামারীতে সংবাদকর্মীদের প্রনোদনাসহ সবধরণের সুযোগ-সুবিধা দিচ্ছে। তাই কল্যাণমূলক সকল কাজে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।

বুধবার (১৪জুলাই) দুপুরে শরণখোলা প্রেসক্লাবের সম্প্রসারিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন এ কথা বলেন।
প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় ক্লাবের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত, থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হোসেন, এম এ রশিদ আকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ খালেক খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল দাস, কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ মুক্তা, শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, কৃষকলীগের সভাপতি এম ওয়াদুদ আকন, তাঁতীলীগের আহবায়ক জিয়উল হক তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল হাচান তেনজিন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net