1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় দরিদ্র ২২৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন 

ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় দরিদ্র ২২৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

ডেমরা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৪৮৬ বার

রাজধানীর ডেমরায় “ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন (গভঃরেজি নং- ঢ- ০৯৪২১)” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লকডাউন পরবর্তী কালে ও ঈদুল আযহাকে সামনে রেখে শুক্রবার বিকেলে ২২৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এসময় প্রত্যেকটি পরিবারের হাতে (চাল,ডাল,আলু,পিয়াজ, সেমাই,চিনি,) সহ ৬ কেজির অধিক একটি করে ব্যাগ তুলে দেয়া হয়। সংগঠনটি ২০১৪ সালে প্রতিষ্ঠা লাভ করে। এরপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে আসছে।

খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী শেষ করে আশ্রয়ের অফিসে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিন, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনিরুজ্জামান, সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপদেষ্টা মোঃ জাকির হোসেন তালুকদারসহ সংগঠনের সকল সদস্য বৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন ডেমরার ৬২ টি সংগঠনের সমন্বয়ক ডেমরা ভলেন্টিয়ার্স এর সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিন বলেন আমরা এসেবা শুধু ডেমরা মধ্যে সীমাবদ্ধ রাখবো না। ইতিমধ্যেই আমরা ডেমরার পার্শ্ববর্তী রুপগঞ্জ থানা নিয়ে কাজ করছি আগামী দিনে সারা বাংলাদেশব্যাপী আমাদের এই সেবা সরিয়ে দিব ইনশাআল্লাহ। সবশেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন সকলের কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net