1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাইদুল আহবায়ক ও শহিদুলকে সদস্য সচিব নির্বাচিত করে দিনাজপুর সদর উপজেলা ক্ষুদ্র চা দোকানদার শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

সাইদুল আহবায়ক ও শহিদুলকে সদস্য সচিব নির্বাচিত করে দিনাজপুর সদর উপজেলা ক্ষুদ্র চা দোকানদার শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৯৮ বার

দিনাজপুর সদর উপজেলা ক্ষুদ্র চা দোকানদার শ্রমিক ইউনিয়নের ৯ সদস্যের আহবায়ক কমিটি গঠন। মো: সাইদুল ইসলাম আহবায়ক ও মো: শহিদুল ইসলামকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

১৭ জুলাই শনিবার সকালে সদরের শাখারীপট্টি শেরে বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মো: সাইদুল ইসলামের সভাপতিত্বে চা দোকানদের একটি সংগঠন গড়ে তোলার লক্ষে সদরের বিভিন্ন এলাকার সাধারন চা দোকানদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসভায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর নাট্য সমিতির সদস্য মো: আব্দুল হান্নান চৌধুরী।

এসময় সভায় উপস্থিত সদর উপজেলার বিভিন্ন এলাকার চা দোকানদাররা তাদের ব্যবসায়িক বিভিন্ন সমস্যা ও সম্ভবনার বিস্তারিত বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন এবং নিজেদের আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে একটি সংগঠন গড়ে তোলার প্রস্তাব দেন। এলক্ষে তারা তাতক্ষণিক একটি সাংগঠনিক কমিটি গঠনের প্রস্তাব দেয়।

সভায় দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে কন্ঠ ভোটে মো: সাইদুল ইসলাম আহবায়ক ও মো: শহিদুল ইসলামকে সদস্য সচিব মনোনিত করে দিনাজপুর সদর উপজেলা ক্ষুদ্র চা দোকানদার শ্রমিক ইউনিয়নের ৯ সদস্যের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন মো: পলাশ ইসলাম, মো: আহাদ মিয়া,শ্রী মানিক দাস, মো: রহমান মিয়া, মো: মিলন মিয়া, মো: ইব্রাহিম মিয়া ও মো: মোস্তাক মিয়া । নির্বাচিত কমিটির নেতৃত্বে আগামীতে সদর উপজেলার ক্ষুদ্র চা দোকানদার শ্রমিকরা তাদের সাংগঠনিক উন্নয়ন ও অগ্রগতিতে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net