1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামপুরের ব্যবসায়ী হাজী হাবিবুর রহমানের মৃত্যু, জানাযা ও দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে 

ইসলামপুরের ব্যবসায়ী হাজী হাবিবুর রহমানের মৃত্যু, জানাযা ও দাফন সম্পন্ন

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৬৮ বার

বার্ধ্যক জনিত কারনে বিশিষ্ট লবণ ও ট্রান্সপোর্ট ব্যবসায়ী হাজী হাবিবুর রহমান (৭৫) প্রকাশ হাবিউল্লাহ হাজী ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি…… রাজেউন।

১৯ জুলাই সোমবার সকাল পৌনে ১০ টার সময় চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিন খাঁনঘোনা গ্রামের মরহুম আমির হামজার পুত্র ও সৌদি প্রবাসী আবদুল জলিলের পিতা।
তিনি ৫ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক।

একইদিন বাদে আছর দক্ষিন খাঁনঘোনা মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে দাফন করা হয়েছে।

ইসলামপুরের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনের পরিচালনায় জানাযা পুর্ব সমাবেশে সাবেক চেয়ারম্যান মাষ্টার আবদুল কাদের, সদর আ’লীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফরিদুল ইসলাম খাঁন, চেয়ারম্যান প্রার্থী হাসান আলী,ঈদগাঁও সাংগঠনিক উপজেলা জামায়াত আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, নাইক্ষংছড়ির বিশিষ্ট ওয়ায়েজিন মাওলানা বশির উদ্দীন ও খুরুস্কুল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।

জানাযায় ইমামতি করেন মরহুমের পুত্র, খুরুষ্কুল তৈতয়া মাদরাসার আরবী প্রভাষক ও কক্সবাজার হাসেমিয়া কামিল মাদরাসার সদ্য যোগদানকৃত মোহাদেচ্ছ মাওলানা আবদুল মান্নান।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম, ইউনিয়ন আ’লীগ সভাপতি মনজুর আলম দাদা ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি হারুনর রশিদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net