1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ১১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি

চৌদ্দগ্রামে ১১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩৪৩ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমার নির্দেশে এবং থানার ওসি (তদন্ত) ত্রিনাথ সাহার সার্বিক তত্ত্বাবধানে এএসআই শিলু বিকাশ বড়ুয়ার নেতৃত্বে শুক্রবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে তিনটায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ১১ কেজি গাঁজা সহ মকবুল হোসেন (৩০) ও আওলাদ (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

অভিযানকালে মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৫-৯৭৮৯) ও আসামীদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত মকবুল হোসেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের আজগর ভূঁইয়ার ছেলে এবং আওলাদ একই গ্রামের মোতালিবের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার এএসআই শিলু বিকাশ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে শনিবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net