1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লকডাউন বাস্তবায়নে চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ মহড়া - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২০ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন তালুকদার (মাস্টার)-এর ইন্তেকাল: শোক ও শ্রদ্ধাঞ্জলি জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী জল্পনার অবসান, ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার পবিত্র ঈদুল আজহা ২৮ মে সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শাহ আমানত শাহ (রহ)’র বার্ষিক ওরস অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  এসি বাসের ধাক্কায় নিহত ১, যাত্রী ছাউনি থেকে চালকের মরদেহ উদ্ধার 

লকডাউন বাস্তবায়নে চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ মহড়া

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩৪৩ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে দেশে চলমান বৈশ্বিক মহামারি করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থানা পুলিশের একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুলাই) দুপুরে সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মো: জাহিদুল ইসলামের নেতৃত্বে মহড়াটি চৌদ্দগ্রাম থানা থেকে বের হয়ে চৌদ্দগ্রাম বাজার সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো পদক্ষিণ করে আবার থানায় এসে শেষ হয়। মহড়ায় অংশগ্রহণ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসআই আরিফ হোসেন, মো: মনির হোসেন, মো: রোকনুজ্জামান, উগ্যজাই মারমা, এএসআই মো: আরিফুর মাওলা, মো: ইয়াছিন, জুয়েল সহ থানার পুলিশ সদস্যবৃন্দ।

সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মো: জাহিদুল ইসলাম বলেন, লকডাউন কার্যকর করার ক্ষেত্রে আমাদের আজকের যে বিশেষ মহড়া চলছে তা লকডাউন শেষ না হওয়া পর্যন্ত চলবে। আপনার ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আমরা বাহিরে আছি। বিনা প্রয়োজনে আপনারা ঘর থেকে বের হবেন না। প্রয়োজনে ঘর থেকে বের হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পড়ে বের হবার জন্য অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net