1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভয়াবহ গুলির স্মৃতি বয়ে বেড়ান ছাত্রদল নেতা সিরাজ ঃ এখনো বয়ে বেড়ান ছাত্রদলে ছাত্রদলের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ভয়াবহ গুলির স্মৃতি বয়ে বেড়ান ছাত্রদল নেতা সিরাজ ঃ এখনো বয়ে বেড়ান ছাত্রদলে ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৫৯৬ বার

কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও সাবেগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্রনেতা মৃত্যুঞ্জয়ী সিরাজুল ইসলাম সিরাজের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার ৮ম বর্ষপূর্তি হয়।

২০১৩ সালের ২৫ শে জুলাই এই দিনে তারেক রহমানের নামে কুটক্তি করার বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ মিছিলে পুলিশের বর্বর হামলার শিকার হন সিরাজ। পুলিশ তার পেটে বন্দুক ঠেকিয়ে গুলি করলে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। এক পথচারী মহিলার সহায়তায় হাসপাতালে নেওয়া হলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবাধয়নে চিকিৎসা চলে। পাঁচ দিন লাইফ সাপোর্ট ও আট দিন আইসিইউতে ছিলেন। শরীরে পাঁচটি গুরুত্বপূর্ণ অপারেশন করে শরীরের নাড়ী ভুড়ির কিছু অংশ ও অনেক ভেইন কেটে ফেলতে হয়। দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে আবার রাজপথে ফিরে আসেন সিরাজ। এখনো সেই দুর্বিষহ স্মৃতি বুকে নিয়ে জিয়া পরিবারের নামে শ্লোগান দেয় সিরাজ এবং রাজপথে সবর থাকে নব-উদ্যমে।

সিরাজের সাথে এই প্রতিবেদকে তিনি জানায়, সে দিন সকাল ১১ টার দিকে আমরা মিছিল নিয়ে বের হলে পুলিশ বিনা উস্কানিতে মিছিলে নির্বিচারে গুলি চালায়। আমি প্রথম গুলি খেয়ে মাটিতে পড়ে গেলে দ্বিতীয় দফায় পুলিশ কাছে এসে আমার পেটে বন্দুক ঠেকিয়ে গুলি করেন। আমি বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাইয়ার সহযোগীতা সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ, বড় ছোট বিভিন্ন পর্যায়ের ভাই- বন্ধু, বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের ঐকান্তিক চেষ্টা ও ভালবাসায় মহান রব্বুল আল-আমিন হয়ত নতুন জীবন দিয়েছেন। সেদিন যারা গুলোতে পাশে ছিলেন তাদের প্রতি শুধু কৃতজ্ঞতা নয় হৃদয় থেকে শ্রদ্ধা ও ভালবাসা থাকে সব সময়। তাদের সেই দিনগুলোতে সহযোগিতা, সাহস, অনুপ্রেরণা আমাকে সুস্থ হতে সহযোগীতা করেছে। আবার রাজপথে ফিরে আসতে পেরে খুব ভাল লাগছে। শুকরিয়া মহনা রাব্বুল আল-আমিনের কাছে। জীবনে শেষদিন পর্যন্ত শহীদ জিয়া নামে শ্লোগান দিতে চাই।
তিনি আরো জানান কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্ব পালন করতে গিয়ে দলের জন্য জীবন উৎস্বর্গ করতে পারলে স্বার্থক মনে করবো।

সিরাজ কে এখনো কেন্দ্রীয় সহ বিভিন্ন কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়, তার শ্লোগান দেওয়ার কারিশমার জন্য ইতিমধ্যে জগন্নাথের শ্লোগান মাস্টার খেতাব আর্জন করেছে তৃর্ণমূল ছাত্রদলের কাছে।

পারিবারিকভাবে বিএনপি পরিবারের সন্তান সিরাজের শিক্ষক পিতা ছিলেন পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি।

এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেনর সাথে কথা হলে তিনি বলেন—-
সিরাজ পিরোজপুর জেলার এক আদর্শ গর্বিত জাতীয়তাবাদী সন্তানের নাম, তার ত্যাগ, রক্ত দল ও আমরা ভুলতে পারি না, সাবেক ছাত্রনেতা হিসাবে ভাল লাগে যখন দেখি আমাদের আদর্শের সু-সন্তান সিরাজরা মৃত্যুকে বরন করে নিয়ে শহীদ জিয়া, দেশমাতা বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার জনাব তারেক রহমানের নামে জীবন বিলিয়ে দিতে কার্পণ্য করে না। এই সিরাজরাই আগামীদিনের অনুপ্রেরণা। এদের ভালবাসায় এই শহীদ জিয়া পরিবার ও বিএনপি বেঁচে থাকবে অনন্ত কাল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net