1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে ৭জন মাদক কারবারি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

শ্রীনগরে ৭জন মাদক কারবারি গ্রেফতার

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৮৯ বার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ৫ বোতল বিদেশী মদ, ২হাজার মিলিগ্রাম হেরইন ও ১০পিছ ইয়াবাসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ । গতকাল বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দেউলভোগ গ্রামের দিপক মজুমদার (৩২) তার বাবা দেবদাস মজুমদার (৬৫), হরপাড়া গ্রামের বিনয় সরকারের ছেলে নয়ন সরকার (৩৫), দয়হাটা গ্রামের ইউসুফ শেখের ছেলে মোঃ সোহেল শেখ (৩৬), উত্তর বালাশুর গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার(২০),
লৌহজং থানার বেজগাঁও ইউনিয়নের শামসুল শেখের ছেলে শামীম শেখ (৩৫), জাজিরা থানার পালের চর গ্রামের আলী আকবর আকনের ছেলে সাদ্দাম আকন (২৯)।

পুলিশ সূত্রে জানাযায়, গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৫ বোতল বিদেশী মদসহ দিপক মজুমদার, দেবদাস মজুমদার, নয়ন সরকার, মোঃ সোহেল শেখকে গ্রেফতার করা হয়। ১০ পিছ ইয়াবাসহ মোঃ ইব্রাহিম হাওলাদারকে গ্রেফতার করা হয়। ২হাজার মিলিগ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ২৫,০০০/-টাকাসহ শামীম শেখ, সাদ্দাম আকনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভূঞা বলেন, আসামিদের থানা এলাকায় অভিযান পরিচালনাকরে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net