1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়দের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় ডাক লিটনের, ইনিংস হারের পথে বাংলাদেশ চট্টগ্রামে সমাজবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোর আহত মাগুরায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  চন্দনাইশকে সবুজায়ন করতে পৃথক পৃথক বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়  চন্দনাইশে গাউসিয়া কমিটির উদ্যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ)‘র র‌্যালি ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক-ইউএসএন-এর ২০২৬–২৭ সেবাবর্ষের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব আনোয়ারায় বিধবাকে টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক

চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়দের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩৩৭ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে করোনায় ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। রোববার (১ আগস্ট) দুপুরে উপজেলা মিলনায়তনে ৯৫ ব্যান্ডেল ঢেউটিন ও নগদ ২ লক্ষ ৮৫ হাজার টাকা উপকারভোগিদের মাঝে দেয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্ম কর্তা এস এম মনজুরুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা যুবলীগের সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহজালাল মজুমদার, উপজেলা প্রকল্প কর্মকর্তা জোবায়ের হোসেন, পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, কাউন্সিলর মিজানুর রহমান, কাজী বাবুল, বদিউল আলম পাটোয়ারী, পৌর যুবলীগ নেতা আকতার হোসেন মোল্লা রতন।

উল্লেখ্য, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় মানুষের প্রতিজনকে বিনামূল্যে ২ ব্যান্ডেল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা সহ মোট ৪৭ জনের মাঝে ৯৫ ব্যান্ডেল ঢেউটিন ও ২ লক্ষ ৮৫ হাজার টাকা বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net