1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চিত্রনায়িকা পরীমণি আটক। বিপুল পরিমাণ মাদক জব্দ। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

চিত্রনায়িকা পরীমণি আটক। বিপুল পরিমাণ মাদক জব্দ।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪৪৭ বার

বিকেল থেকে চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরীমনিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। তবে এখন পর্যন্ত পরীমনির বিরুদ্ধে সেই সুনির্দিষ্ট অভিযোগগুলো জানা যায়নি।

বুধবার (৪ আগস্ট) সাড়ে ৫টার দিকে বনানীর বাসা থেকে পরীমনিকে আটকের তথ্য নিশ্চিত করেছে র‌্যাব। তবে এ তথ্য জানানো পর্যন্ত পরীমনিকে তার বাসা থেকে নামানো হয়নি। র‌্যাব জানিয়েছে, তাকে নিয়ে নামতে একটু সময় লাগছে।

এর আগে বিকাল চারটার দিকে পরীমনির বনানীর ১২ নম্বর রোডের ১৯/এ নম্বর বাসা ঘিরে রাখে র‌্যাব। সেখানে উপস্থিত আছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগ পেয়ে আমরা সেখানে অভিযান চালাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ফেসবুক লাইভে এসে পরীমনি বলেন, ‘সাদা পোশাকের বেশ কজন ব্যক্তি প্রথমে আমাদের বাসার প্রধান গেট দিয়ে ভেতরে ঢুকতে চান। তারা কারা জানতে চাইলে বলেন, ‘আমরা পুলিশ।’ পরে তারা গেট ভেঙে ভেতরে ঢুকে আমার ফ্ল্যাটের সামনে এসে দরজা খুলতে বলেন। ভয় পেয়ে বনানী থানায় ফোন করেছি, কিন্তু থানা থেকে কেউ এখনও আসেননি। আমি আমার জীবন নিয়ে খুব শঙ্কিত।’

লাইভে দেখা যায়, পরীমনি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় নিশ্চিত হওয়ার পর দরজা খোলেন। ততক্ষণে র‌্যাব বাসার সবার মোবাইল ফোন জব্দ করে। পাশাপাশি পরীমনির লাইভও বন্ধ করে দেয়।

এর আগে গত রবিবার রাতে রাজধানীর বারিধারার বাসা থেকে মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মোহাম্মদপুরের বাসা থেকে মৌসুমী আক্তার মৌকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক। মাদকের মামলায় ইতিমধ্যে দুই মডেলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net