1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ওএমএস কার্যক্রম পরিদর্শন করেন পৌর মেয়র জিএম মীরু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ওএমএস কার্যক্রম পরিদর্শন করেন পৌর মেয়র জিএম মীরু

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪২৭ বার

করোনা মহামারীর কারণে দেশে চলমান কঠোর লকডাউনে খেটে খাওয়া দিন মজুর, শ্রমিকদের জন্য বিশেষ সহায়তা (ওএমএস) কার্যক্রম পরিদর্শন করেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মীর হোসেন মীরু।

চৌদ্দগ্রাম বাজারস্থ আবুল খায়ের সুপার মার্কেটে আব্দুল হক ডিলারের দোকানে ওএমএস কার্যক্রম পরিদর্শন করে এবং উপকারভোগি সাধারণ ক্রেতাদের সাথে এবিষয়ে কথা বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: নিজাম চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, পৌরসভার চারটি স্থানে সরকার নির্দেশিত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ন্যায্যমূল্যের (ওএমএস) চাল ও আটা বিক্রি করা হয়। চাল প্রতি কেজি ৩০ টাকা এবং আটা প্রতি কেজি ১৮ টাকা করে বিক্রি করা হচ্ছে। চলমান করোনাকালীন লকডাউনে ন্যায্যমূল্যের (ওএমএস) চাল ও আটা পেয়ে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net