1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দরগঞ্জে ভূয়া ডাক্তার গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

সুন্দরগঞ্জে ভূয়া ডাক্তার গ্রেপ্তার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৩৪ বার

প্রতারণা মুলক ভাবে বিভিন্ন জেলা ও উপজেলার ফার্মিসিতে নিজেকে এমবিবিএস, এফসিপিএস ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসাপত্র প্রদান করার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ এমদাদুল হক ওরফে ভূয়া জামাল ডাক্তার নামের এক ব্যক্তিকে প্রেপ্তার করছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় পাশ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা বাজারে কেমিকো ফার্মাসিটিকেল কোম্পানির পরিবেশক জুলফিকার হাবিব তাকে আটক করে পুলিশের নিকট সোর্পদ করে। এমদাদুল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ছোট ধনীরপাড় দক্ষিণ রামখানা চওরাটারী গ্রামের মঈন উদ্দিনের ছেলে।

জানা গেছে, ভূয়া জামাল ডাক্তার দীর্ঘদিন পূর্বে সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা বাজারের একটি ফার্মিসিতে ডাক্তারি করার সময় কেমিকো ফার্মাসিটিকেল কোম্পানির পরিবেশক জুলফিকারের সাথে পরিচয় ঘটে। এরই সূত্রধরে বাড়ি যাওয়ার কথা বলে ভূয়া জামাল ডাক্তার জুলফিকারের মোটরসাইকেল নিয়ে উধাও হয়ে যায়। অনেক খোজাখুজির পর তার সন্ধান না পাওয়ায় সুন্দরগঞ্জর থানায় অভিযোগ করে সে।

সোমবার নলডাঙ্গায় ভূয়া জামাল ডাক্তারকে দেখতে পেয়ে তাকে আটক করে থানায় খবর দেয় জুলফিকার। পুলিশ খবর পেয়ে ঘটনা¯’লে উপ¯ি’ত হয়ে তাকে থানায় নিয়ে আসে। মামলা তদন্তকারি কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানান, তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং অজ মঙ্গলবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net