ঢাকা   ১০:১৬:৪২ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

গাইবান্ধায় জাতীয় শোক দিবস পালিত

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৫৬৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানো ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার সকালে পৌর পার্কে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম,জেলা আওয়ামী লীগও অঙ্গ সংগঠন, জনস্বাস্থ্য প্রকৌশল ,জেলা বারের আইনজীবীবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থা, গাইবান্ধা পৌরসভা, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা, বাদিয়াখালীর নজরুল চর্চা কেন্দ্র এবং সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠ, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জাতীয় শোক দিবসে জেলা প্রশাসনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনলাইন প্লাটফর্মে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলার সকল মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদত বরণকারী শহীদদের রূহের মাগফিরাত কামনায় স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত ও মন্দির, গির্জায় ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং পৌর পার্কের শহীদ মিনারে বঙ্গবন্ধুর জীবনীর উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি