1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফুলছড়ির সাংবাদিক বাবু’র উপর সন্ত্রাসী হামলার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান

ফুলছড়ির সাংবাদিক বাবু’র উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৫৩৭ বার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমাদের নতুন সময়ের সাংবাদিক মেহেদী হাসান বাবু’র (৪০) উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গত রোববার রাত পৌনে ৯টার দিকে গাইবান্ধা শহরের ১নং রেলগেটে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার (১৫ অগাস্ট) রাতেই গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছে হামলার শিকার ওই সাংবাদিক।

অভিযোগে জানা যায়, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমাদের নতুন সময়ের ফুলছড়ি উপজেলা প্রতিনিধি এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ধনারপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মশিউর রহমান চাঁনের পুত্র মেহেদী হাসান বাবুর সাথে গাইবান্ধা শহরের ইসলাম প্লাজার বাসিন্দা শহিদুল ইসলাম জীবনের বেশ কিছুদিন থেকে মনোমালিন্য চলে আসছিল।
এনিয়ে তিনি সাংবাদিক মেহেদী হাসান বাবুকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। শহিদুল ইসলাম জীবন রোববার (১৫ অগাস্ট) সন্ধ্যায় মোবাইল ফোনে সাংবাদিক মেহেদী হাসান বাবুকে শহরে ডেকে নেন। একপর্যায়ে রাত পৌনে ৯টার দিকে শহিদুল ইসলাম জীবন সাংবাদিক মেহেদী হাসান বাবুকে সঙ্গে নিয়ে গাইবান্ধা শহরের ১নং রেলগেটে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে শহিদুল ইসলাম জীবনের নির্দেশে মাদক কারবারী, একাধিক মামলার আসামী গাইবান্ধা শহরের রেলওয়ে কলোনীর বাসিন্দা অলিপ খান ও মহুরীপাড়ার বাসিন্দা রাহুল খান ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক মেহেদী হাসান বাবুর উপর হামলা করে।

এসময় তারা কয়েক দফা অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করেও লক্ষ্যভ্রষ্ট হয়। তাদের আঘাতে সাংবাদিক মেহেদী হাসান বাবু কিছুটা আহত হন। পরবর্তীতে তিনি গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। এঘটনায় সাংবাদিক মেহেদী হাসান বাবু রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনজনের নামীয় ও অজ্ঞাত ৪/৫ জনকে অভিযুক্ত করে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে গাইবান্ধা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ বলেন, সাংবাদিক মেহেদী হাসান বাবুর একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net