1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের পরামর্শে চট্টগ্রাম অভিভাবক ফোরামের সাধুবাদ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের পরামর্শে চট্টগ্রাম অভিভাবক ফোরামের সাধুবাদ

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৪৬১ বার

বৈশ্বিক করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিয়েছে সরকার।
তবে এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা যেন করোনায় সংক্রমিত না হয় সেজন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ পরামর্শ দেন।

এতে তিনি বলেন- শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে।
স্বাস্থ্য অধিদফতর বরাবরই স্বাস্থ্যবিধির জায়গাটিকে প্রধান্য দিয়ে আসছে। জনস্বাস্থ্য ও জনস্বার্থের বিষয়টি সমন্বয় করে আমরা পরামর্শ দিয়ে আসছি। আমরা আশা করি এই দুটি দিক প্রাধান্য দিলে নিরাপত্তার জায়গাটিতে আশ্বস্ত হতে পারবো।

ডা. নাজমুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে মানতে হবে স্বাস্থ্যবিধি। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি প্রধান্য দেবো।

করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি না মানলে নতুন সংকটে পড়ার শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তারা বলছেন, প্রতিষ্ঠানগুলোতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন-চট্টগ্রাম অভিভাবক ফোরামের ইমতিয়াজ আহমেদ এসিএ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net