1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবিতে পরীক্ষা চলাকালীন সময়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

কুবিতে পরীক্ষা চলাকালীন সময়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

সাঈদ হাসান , কুবি
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৮ বার

স্বাস্থ্যবিধি মেনে সশরীরে আগামীকাল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতকোত্তর এবং স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞাসহ বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনাগুলো দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে সবার মাস্ক পরে আসার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। এছাড়াও আরও বলা হয়, প্রত্যেক ভবনে প্রবেশের আগে সাবান পানি দিয়ে হাত ধোয়া, হলরুমে পরীক্ষার আগে হ্যান্ড স্যানিটাইজ করা ও পরীক্ষা শেষে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা যেন অযথা আড্ডা এবং গণজমায়েত না করে, সে নির্দেশনাও দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায় , বৃহস্পতিবার দুই শিফটে ১১ টি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে স্নাতকের চতুর্থ বর্ষের ৫ টি এবং স্নাতকোত্তেরর ৬ টি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট অগ্রাধিকারের ভিত্তিতে শুধু স্নাতকোত্তরের পরীক্ষা নেয়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে ৩১ আগস্ট স্নাতকোত্তরের পাশাপাশি স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net