ঢাকা   ১১:০২:০৬ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

নারী গরু চোর পুরুষ সেজে করতো চুরি

নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বগুড়ায় এক নারী ট্রাক মালিক গরু চোরকে আটক করেছে থানা পুলিশ। শার্ট প্যান্ট ও হেলমেট পরে পুরুষ সেজে গরু চুরির অভিযোগে খাদিজা বেগম (৩০) নামে এক মহিলা ট্রাক মালিককে গ্রেফতার । বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ সোমবার রাতে উপজেলার মোকামতলা ইউনিয়নের বাদিয়াচড়া গ্রামের একটি কলাবাগান থেকে তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকাল বেলা ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে ঐ নারী গরু চোরকে। রাতেই তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পুরুষের ছদ্মবেশে ওই নারীর মালিকানাধীন নিজের ট্রাক নিয়ে, গরু চোর স্বামী চালক ও হেলপারের সহযোগিতায় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় গরু চুরি করতেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, খাদিজা বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের বাদিয়াচড়া গ্রামের ইয়াসিন আলীর স্ত্রী। গরু চোর ওই নারীর ট্রাক ব্যবসাও রয়েছে। ইয়াসিন এলাকায় গরু চোর হিসেবেও পরিচিত।

এক সপ্তাহ আগে শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রথবাড়ি এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে একটি সেতুর ওপর থেকে দুটি গরুসহ ট্রাকটিকে জব্দ করা হয়। পরে তদন্তে বেড়িয়ে আসে এতথ্য, ওই ট্রাকের মালিক খাদিজা বেগম। খাদিজা বেগম নামের এ নারী, শার্ট প্যান্ট পরে ও হেলমেট মাথায় দিয়ে পুরুষ সাজতেন। এরপর স্বামী ইয়াসিনের সাথে নিজেদের ট্রাকে বের হতেন। পথিমধ্যে গরু দেখলে চালক সিরাজুল ইসলাম ও হেলপারের সহযোগিতায় ট্রাকে তুলে নিয়ে পরে বিক্রি করে আসতেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বাড়ির কাছে একটি কলাবাগান থেকে খাদিজাকে বেগমকে গ্রেফতার করা হয়। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে তিনি পুরুষের ছদ্মবেশে স্বামী, ট্রাকের চালক ও হেলপারের সহযোগিতায় গরু চুরি করার কথা স্বীকার করেন।

অফিসার্স ইনচার্জ আরও জানান, মঙ্গলবার বিকালে খাদিজা বেগমকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। সন্ধ্যার সময় পুলিশ বাদী হয়ে খাদিজা, তার স্বামী ইয়াসিন আলী, ট্রাকচালক সিরাজুল ইসলাম ও হেলপারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । ওই মামলায় খাদিজাকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি