1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত আসামীসহ আটক ২৫ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত আসামীসহ আটক ২৫

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৯ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ নিজ থানা এলাকাসহ আশপাশের থানা এলাকায় গত ৪৮ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, জিআর সাজা এবং ওয়ারেন্টভুক্ত আসামীসহ ২৫ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, সোমবার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ৪৮ ঘন্টায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমার নির্দেশে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহার নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে ৮৫ বোতল ফেন্সিডিল, ৫০ পিস ইয়াবা, ১৫ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করে পুলিশ। এছাড়া জিআর, সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত আরো ২০ জন আসামীকে আটক করেছে।

আটককৃতরা হলো: উপজেলার পৌরসভাধিন লক্ষীপুর গ্রামের ফটিক মিয়ার ছেলে ফারুক হোসেন, কাশিনগরের পূর্ব কাশিপুরের মৃত বুলু মিয়া ছেলে মো: রুবেল, উজিরপুরের ঘাসিগ্রামের মোখলেছ মিয়ার ছেলে মো: বিল্লাল, জগমোহনপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে মো: ইদ্রিস, কালিকাপুরের জামপুর গ্রামের আতর ইসলামের ছেলে হুমায়ুন কবির, বদরপুর গ্রামের আবুল মিয়ার ছেলে মো: ইমন, সোনাপুর গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ হোসেন, একই গ্রামের আবুল কাশেমের ছেলে মাসুম, শ্রীপুরের গোপালনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে মো: খলিল, ঘোলপাশার আমানগন্ডা গ্রামের নুরুল ইসলামের ছেলে জাহিদ হোসেন, শালুকিয়া গ্রামের মোস্তফার ছেলে সাইফুল ইসলাম সোহেল, গুজরা গ্রামের আব্দুল মজিদের ছেলে মুজিবুল হক, মুন্সীরহাটের বারাইশ গ্রামের আব্দুস সোবহানের ছেলে ইসরাফিল, বাতিসার দূর্গাপুর গ্রামের আলী মিয়ার ছেলে সোহেল রানা, বাতিসা গ্রামের মোক্তার হোসেনের ছেলে চাষী মিয়া, চিওড়ার নোয়াপুর গ্রামের আলী মিয়ার ছেলে পিন্টু, চরপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে জাহিদ, রামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আব্দুল মজিদ, জগন্নাথদীঘির আতাকরা গ্রামের মৃত সেলিম চৌধুরীর ছেলে মো: সোহেল, একই গ্রামের দুলাল মিয়ার ছেলে মো: নবী, ইসমাইল হোসেনের স্ত্রী খাদিজা আক্তার নিলা, গুনবতী গ্রামের শামসুল হকের ছেলে মীর হোসেন, আলকরার সোনাইছা গ্রামের আলী নেওয়াজের স্ত্রী মাফিয়া খাতুন, কেন্দুয়া গ্রামের সালেহ্ আহাম্মদের ছেলে সেলিম, বরিশাল জেলার উজিরপুর থানার মাতবরশী গ্রামের মৃত আলী আশ্রাফের ছেলে ফারুক হোসেন। আটককৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা জানান, মাদকসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত এবং মাদকসহ গ্রেফতারকৃত ২৫ জন আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূল ও অপরাধ দমনে চৌদ্দগ্রাম থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net